📝 Job Context / Description
ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ) একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। দারিদ্র বিমোচন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ১৯৮৭ সাল থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচী বাস্তাবায়ন করে আসছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ব্যাংক এর অর্থায়নে পরিচালিত মাইক্রোফাইন্যান্স কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ''সিনিয়র শাখা ব্যবস্থাপক'' পদে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে। উন্নয়নকর্মী হিসাবে পেশা গ্রহণের মানসিকতা সম্পন্ন এবং কর্মএলাকায় অবস্থানসহ মাঠপর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে মিলেমিশে কাজ করার মানসিকতা থাকতে হবে। সংস্থার কর্মএলাকা ঃ চট্টগ্রাম, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বরগুনা, পটুয়াখালী জেলা।
✅ Responsibilities
আউটরিচ, গ্রাহক সংখ্যা এবং পোর্টফোলিও বৃদ্ধির জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা।, গ্রাহক, কমিউনিটি লিডার এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে সুসম্পর্ক বজায় রাখা।, ঋণ আবেদন সঠিকভাবে যাচাই-বাছাই , বিতরণ এবং আদায় প্রক্রিয়া তদারকি করা।, পোর্টফোলিওর গুণগত মান বজায় রাখতে ক্রেডিট অফিসারদের দিকনির্দেশনা প্রদান করা।, আদায়শীটের সাথে মিলকরণ করে পাশ বই ব্যালেন্সিং করা।, দল ব্যবস্থাপনা , পরিদর্শন এবং মনিটরিং করা।
🎓 Requirements / Education / Skills
যে কোন বিষয়ে বিএ/ স্নাতক বা স্নাততকোত্তর।, পিকেএসএফ এর ঋণ সহায়তায় ক্ষুদ্রঋণ পরিচালনাকারী জাতীয় পর্যায়ের এনজিওতে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।, কম্পিউটার জানা (MS Word, MS Excel, Microfin360) জানা বাধ্যতামূলক। প্রার্থীদের মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।, মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে কর্মরত প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন।, মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে দীর্ঘদিনের কর্মজীবনের গ্যাপ থাকা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।, বয়স অনূর্ধ্ব ৪৫ বছর।
🎁 Benefits
প্রবেশনকাল ০৩ মাস, এ সময় বেতন ৪০,২৬৬/ টাকা।, ভাতাদি সংস্থার বিধি মোতাবেক প্রাপ্য হবেন।, প্রবেশনকাল সন্তোষজনক ভাবে সমাপ্তির পর চাকুরী নিয়মিতকরণ করা হবে।, কর্মদক্ষতার ভিত্তিতে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান।, প্রভিডেন্ট ফান্ড।, গ্র্যাচুইটি।, স্টাফ কল্যাণ তহবিল।, ২ টি উৎসব ভাতা।, মোটর সাইকেল ক্রয়ের ক্ষেত্রে ঋণ সুবিধা।, মোটর সাইকেল জ্বালানি বিল (প্রকৃত) খরচ প্রদান।, পুরুষ কর্মীদের শাখায় একক আবাসন সুবিধা ।, নারী কর্মীদের আবাসন ভাতা প্রদান।
📩 How to Apply
আগ্রহী আবেদনকারীকে ০২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের কপি এবং ২ জন পরিচয় দানকারী ব্যক্তির নাম, যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বরসহ, নাগরিকত্ব সনদপত্র,অভিজ্ঞতার সনদপত্র সংযুক্ত করতে হবে। প্রার্থীদের খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সংস্থার বিধি মোতাবেক চাকুরী বদলীযোগ্য। প্রতিষ্ঠানের সাথে দীর্ঘ মেয়াদে কাজ করার মানসিকতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ছাত্র/অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই। নিয়োগ প্রাপ্তির পর প্রার্থীকে ৩০০ (তিনশত) টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে। অঙ্গীকারের তারিখ থেকে ০৬ মাসের মধ্যে স্বেচ্ছায় সংস্থা ছেড়ে গেলে ০১ মাসের বেতনের সমপরিমান টাকা সংস্থায় জমা দিতে হবে। যোগদানের ০৩ মাসের মধ্যে কেউ সংস্থা ছেড়ে গেলে জমাকৃত জামানতের সম্পূর্ণ টাকা বাজেয়াপ্ত করা হবে। একই সাথে ০১ মাসের সমপরিমান বেতনের টাকা সংস্থায় জমা দিতে হবে। নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হলে পূর্ববর্তী প্রতিষ্ঠানের NOC অথবা চাকুরী বিষয়ক অনাপত্তি পত্র অবশ্যই দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সনদপত্রের মূলকপি সংগে আনতে হবে। বিশেষ দৃষ্টব্য: স্বল্প সময়ে যোগদান করতে পারবে এবং চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা হলো।
Hard Copy
আবদন পাঠানোর ঠিকানা : ই-মেইল adminmf@dorpbd.org এবং Cc(অনুলিপি info@dorpbd.org অথবা পরিচালক (অর্থ ও প্রশাসন), ডর্প প্রধান কার্যালয় ,৩৬/২ পূর্ব শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা ১২১৬। ভিজিট ওয়েবসাইট : www.dorpbd.org

🎨 Social Share Poster
Generate a colorful 1080x1080 job poster with Powered by চাকরি বন্ধু branding.